Showing all 24 results



ভারী বিপদে পড়েছে সুশীল। কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেক্টিভ মি.নিবারণ সোমের কাছে গোয়েন্দাগিরির হাতেখড়ি নিচ্ছে সে। তার ইচ্ছা ভবিষ্যতে গোয়েন্দা হবে। হঠাৎ মামাবাড়ি থেকে এল জরুরি তার। বেশ ক’দিন আগে আলাপ হওয়া এক ভদ্রলোক, সুশীলের মামাবাবুর বন্ধুস্থানীয় ব্যক্তি, মি.গাঙ্গুলি নিজের বাড়িতেই খুন হয়েছেন। মামার ইচ্ছা গোয়েন্দাগিরিতে শিক্ষানবিশ ভাগ্নে সে খুনের তদন্ত করুক। এদিকে গাঙ্গুলিমহাশয় মোটেও সাদাসিধে…

মরণের ডঙ্কা বাজে উপন্যাসের উপজীব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ববর্তী সময়ে চীনের জনগণের ওপর জাপানিদের আক্রমণ। দুই ভারতীয় বেকার তরুণ বিমল ও সুরেশ্বর কর্মসংস্থানের উদ্দেশ্যে সিঙ্গাপুর গিয়ে জাপানি হামলায় আহত চীনের জনগণের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ পায়। জীবনের ঝুঁকি সত্ত্বেও তারা এই সুযোগে সাড়া দেয় মূলত তারুণ্যের চ্যালেঞ্জ গ্রহণের উৎসাহে ও নতুন দেশ ভ্রমণের আগ্রহে। কিন্তু রণক্ষেত্রে গিয়ে…

রাণাঘাটের রেল-বাজারে বেচু চক্কত্তির হিন্দু-হোটেলে মাসিক ৭টাকায় রান্নার কাজ করে পঁয়তাল্লিশ-ছেচল্লিশ বছরের হাজারি ঠাকুর। রান্নার হাত ভালো, তাই মানুষ তার প্রশংসা করে, কিন্তু তার এই প্রশংসা সহ্য করতে পারে না পদ্ম ঝি। যদিও বেচু চক্কোত্তি এই হোটেলের মালিক, কিন্তু পদ্ম ঝিই যেন এই হোটেলের আসল কর্তী। তার উপর কথা বলার সাহস হয় না কারো। সারাদিন…



কল্লোলিনী তিলোত্তমা চিরকাল মানুষের কাছে প্রেমের শহর হিসেবে পরিচিত। শুধু এদেশ নয়, সারা পৃথিবীতেই তার ঐ মোহময়ী, প্রাণোচ্ছল রূপ চর্চার বিষয়। দুনিয়ার অনেক শহরের থেকেই এ শহর অনেক বেশি নিরাপদ। তার সিংহভাগ কৃতিত্ব অবশ্য এ শহরের সদাজাগ্রত পুলিশ বিভাগের। হবে নাই বা কেন! একসময় এই পুলিশ বিভাগকেই স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। কথায় বলে, প্রদীপের তলায় অন্ধকার। বেশ কয়েক দশক আগে, এই পুলিশ বিভাগ আক্রান্ত হয় শহর কলকাতার তলায় লুকোনো এক অন্ধকার দুনিয়ার আক্রমনে। সেই আঘাতে নড়েচড়ে ওঠে সমাজ, সমাজের সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ বিভাগ এবং সমাজের মাথা অর্থাৎ নিতী-নির্ধারকরা। জতুগৃহের ছাই সেই সত্য ঘটনা অবলম্বনে, কল্পনার মোড়কে লেখা এক অনবদ্য আখ্যান। যা থ্রিলার হয়েও নাড়া দেয় সামাজিক জীবনের মৌলিক অনুভূতিগুলোকে।


ইঁট-কাঠ-মহানগরীর বুকে রাজীব আর নন্দিতার খেলাঘর। স্মৃতি ও বিস্মৃতির দোদুল্যমান জগতে দিশাহারা নন্দিতা ঘুরে বেড়ায়। তৃতীয় ব্যক্তি হয়েও কনকের ভাগ্য জুড়ে গেল তাদের সঙ্গে। অজানা ইশারা আর অপার্থিবের ঘটনাপ্রবাহে আবর্তিত আর বিবর্তিত হয় রাজীব, কনক আর নন্দিতা সহ বাকি চরিত্রদের জীবন। নন্দিতা কি সত্যি সিজোফ্রেনিক? মানুষের মনের গোপন খবর সে কী করে বুঝে যায়? সবটুকু…





তিলোত্তমার বুকে বেড়ে ওঠা কিছু ভালোবাসার নিদর্শন আছে এই উপন্যাসে। রয়েছে বিভিন্ন চরিত্রের সমাহার। ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না, লাগে না নির্দিষ্ট কোনো সময়। এমনই বেশ কিছু সম্পর্কের নিদর্শন রয়েছে এই বইয়ের পাতায় পাতায় যাদের নিজের বুকে আগলে রেখেছে কলকাতা। সাথে এনেছে ‘ভালোবাসার মরশুম’। Author – AVISHEK DUTTA

লেখক, পাঠক আমরা উভয়েই জানি যে বিগত কয়েক বছরে বাংলা সাহিত্য জগতে ডার্ক জঁরের চাহিদা তুঙ্গে। এরকম নানান ধরনের ফিকশন ও নন ফিকশন বই ইতিমধ্যেই পাঠক মহলে জনপ্রিয়তা অর্জন করেছে। এমতাবস্থায় অগ্রজ সাহিত্যিকদের সাথে আলোচনা করে মনে হয়, যদি এমন একটা ‘হ্যান্ডবুক’ থাকতো যা পড়ে পাঠক ও নবীন কলমচি ডার্ক জঁরের সাহিত্যের অ-আ-ক-খ বুঝতে পারবে…

বাংলাদেশের নরপিশাচ সিরিয়াল কিলার এখনো কারাগারে বন্দী, জানেন? পাকিস্তানের কুখ্যাত এক সিরিয়াল কিলার খুনের সেঞ্চুরি করেছিলেন, জানতেন? মনস্টার অফ আন্দিজের গল্প শুনেছেন? কিংবা সেই জার্মান সিরিয়াল কিলার যে কি না বাজারে মাংসের দাম বেশি থাকায় মানুষের মাংস কেটে খেত, তার কথা? চকলেট শুধু আনন্দের নয়, প্রাণ হরণের কারণও হতে পারে, সেই ক্যান্ডিম্যানের ঘটনা শুনেছেন কখনো?…

যৌক্তিকতার পার্থিব নিয়ম যেখানে অকেজো হয়ে যায়, সেখানেই গভীর সুষুপ্তি থেকে জেগে ওঠে আদি ও অকৃত্রিম ভয়৷ শীতের দিনে তাড়তাড়ি সূর্যের আলো নিভে এলে যেমন ঝুপ করে আঁধার নেমে আসে, জগৎ ও জীবন থেকে আশার আলো নির্বাপিত হলেও তেমনই নেমে আসে শরীর ও মন অবশ করে দেওয়া ভয়৷ সেই সমস্ত ভয়ের একগুচ্ছ ভিন্ন স্বাদের কাহিনী…

“‘রাত’, ছোট্ট এই শব্দটা আমাদের মনে অনেক অনুভূতিরই জন্ম দেয়। ‘ভয়’ সেগুলোর মধ্যেই একটা।” কথাটা বলেছিলেন আধুনিক হররের অন্যতম কর্ণধার লেখক জেমস হারবার্ট। রাত আসলে বড়ই রহস্যময়। এক উদ্ভট সিরিয়াল কিলারকে নিয়ে বানানো হলো একটা শর্টফিল্ম, তারপরেই ঝামেলাটা শুরু। যারাই শর্টফিল্ম দেখে তাদের ওপরেই নেমে আসে এক ভয়াবহ অভিশাপ। তবে কি সেই খুনির আত্মা চায়…

রথীন সোম অবসরপ্রাপ্ত অফিসার৷ হোমিসাইড ব্রাঞ্চ লালবাজার৷ ক্ষুরধার মস্তিষ্কের জন্য যাকে বারবার দরকার পড়ে সিপি বা ডিসিডিডিদের৷ তরুণ কর্মঠ অফিসার শৈবাল বা তমালেরও তিনি মার্গপ্রদর্শক বা গুরু৷ কর্মজীবনেও তাকে অনেক রহস্যের সমাধান করতে হয়েছে৷ চ্যালেঞ্জ নিয়েছেন এবং সাফল্য পেয়েছেন৷ কিন্তু বারবার বলেন একই কথা তার সাফল্য তার একার নয় এটা একটা টীমগেম৷ সবারই অবদান প্রচুর৷…

ব্রাম স্টোকার গল্প সমগ্র ১ ব্রাম স্টোকারের ছোট ও বড়গল্পগুলি একত্রিত করে সাজানো হয়েছে এই বিশেষ নিবেদন। স্রেফ ভূত, প্রেত কিম্বা রক্তচোষা নয়, ব্রাম স্টোকারের কলম সাবলীল ছিল গথিক সাহিত্যের আনাচেকানাচে। কাজেই ভূতের বই নয় বরং ভয়, অন্ধকার, সম্পর্কের টানাপোড়েন, প্রতিহিংসা, লোভ এমন সাত-সতেরো স্বাদ পেতে হাতে তুলে নিন এই বই। ব্রাম স্টোকারের তিনটি বহুল…


“প্রজাপতি বসে আছে মাত্রায়” কেমন হয় যদি গোটা পৃথিবী জুড়ে থাকে একটি মাত্র দেশ? কেমন হবে সে দেশের চিত্র? ভবিষ্যতের এমনই এক প্রেক্ষাপটে আমাদের গল্প শুরু হয় যখন হঠাৎ একদিন বহু বছর আগের হারিয়ে যাওয়া একটি ভাইরাসের সংক্রমণ ঘটে পৃথিবী জুড়ে। প্রতিকার খুঁজতে মরিয়া সরকার, কিন্তু কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত সিকিউরিটি এজেন্সির সেরা…

Bang-o-মা ব্যঙ্গ-ও-Me Breaking News!! ক্যাপ্টেন হ্যাডক রাম-ভক্ত? বিরিয়ানি anti national? ড্রাকুলার হাতে আলতা? মগনলাল বলছে “মন্দির ওহি বানেগা?” রামগরুড়ের ছানা laughing? বুনিপ নাকি ঘাটাল যাচ্ছে? টেনিদা জ্যামাইকার জামাই? ভূতেদের ভোটে ব্রাহ্মণবাদ? হীরক রাজার নতুন প্রপাগান্ডা? শিরদাঁড়া নিখোঁজ? আর ভগবান নাকি পুরুষতান্ত্রিক??! দেশ, দশ, সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং আপনার পাশের বাড়ি সংক্রান্ত যে সব কঠিন প্রশ্ন…

বিষয়বস্তু: অন্ধকার কি শুধুই কালো? আসলে দুনিয়ায় বোধহয় বিলকুল সাদা বা একেবারে কালো বলে কিছুই হয় না। একটা ধূসর আচ্ছাদন ঢেকে রাখে তামাম হর্ষ-বিষাদকে। কাজেই ভালো বা কালোর বিভাজনে না গিয়ে বলা ভালো কিছু ধূসর রাতের আখ্যান দুই মলাটের মাঝে জড়ো করে তৈরি এই ‘রাতকাহন’। Author – ANIRBAN BHATTACHARJEE মানুষ ও তাদের অ-মানবিক প্রবৃত্তি এবং…

১৯৪৬ সালের ফেব্রুয়ারি। গ্রামের জনাকয়েক কিশোর সেদিন উত্তর প্রদেশে বায়না স্টেশনের কাছে পতিত জলাজমিতে পোড়া কার্তুজের খোলের সন্ধানে ব্যস্ত। জায়গাটা তৎকালীন ভরতপুর স্টেটের সৈন্যদলের চাঁদমারি অর্থাৎ শুটিং প্রাকটিসের স্থান হবার কারণে এসব পাওয়া যায় কখনো। বেচে দু–চার পয়সা হয়। কিন্তু সেদিন হঠাৎই তারা কাদার তলায় খুঁজে পেল বড় এক তামার কলসি। ঢাকনা সরাতে দু–চার পয়সা…
© EbookList 2023 – Made with ♥ by unibask.com