Sale!

Jyotsna Ronger Jibon A collection of story and novella

Original price was: ₹240.00.Current price is: ₹220.00.

SKU 978-93-94219-26-7 Category

Description

প্রথম বই অনেকটা অপত্যের মতন। গায়ে আতুরের নাভিগন্ধ লেগে থাকে। তাই সে নীলাজ, নিরাবরণ আর আর্তনাদে মুহুর্মুহু। প্রথম প্রকাশের যন্ত্রণার মতন। জ্যোৎস্না রঙের জীবন অনেকটা এরকম একটি বই। এই বইতে রয়েছে একটি উপন্যাস এবং তিনটি গল্প।

“জ্যোৎস্না রঙের জীবন” একটি উপন্যাস, একটি ভাঙাচোরা পরিবারের কাহিনি। এখানে নিজের বিষাদের গল্প ঘুমহীন বালিশের ওপর আঙুল বুলিয়ে লেখে মেঘলা। সে কিশোরী। অভিমানই তার মুখ্য আবেগ। তার মা তাকে অনাদৃত অবস্থায় ফেলে রেখে চলে যায়। কিন্তু সেই চলে যাওয়াটাকে রুদ্রাক্ষের মালায় ভরে আজীবন জপে যান মেঘলার বাবা শিবপ্রসাদ। এ যেন বহুবার উচ্চারিত শব্দকে মন্ত্রজ্ঞানে আউড়ে যাওয়া। এই কুয়াশাচ্ছন্ন অস্তিত্বগুলিকে বিপন্ন করতে উপস্থিত হয় বৈভব, এক দাম্ভিক, দর্পিত যুবক। জীবনযাপন জটিল থেকে জটিলতর হয়ে ওঠে। ‘শুভা ও একটি সকাল’ এক মৃত্যু পথযাত্রী বৃদ্ধের অতীত জীবনে চোখ রাখার গল্প। ‘নির্মোহ’ মোহের খোলস ছাড়িয়ে সত্য দর্শনের গল্প। বৈজয়ন্তর তথাগত-প্রায় ধ্যানমগ্ন মূর্তি দুহিতার সুখী সংসারের ভড়ংকে কাঁপিয়ে দেয়। ‘অভিসারে’ আবীর আর পেখমের দাম্পত্যের সন্দেহ এবং অবিশ্বাসের দোলাচল ধরা পড়েছে।

বইটিকে লেখিকা টুম্পা বিশ্বাসের একটি অলীক ছাড়পত্র বলা যেতে পারে। যাঁরা লেখিকার লেখা সম্পর্কে অবগত, তাঁরা জানেন টুম্পা বিশ্বাস লেখেন না ঠিক। বলেন। এই বইতে সেই কথকথা রয়েছে। আর সেসব বাদ দিলেও যেটুকু পড়ে থাকে, সেটা সম্পর্কের টানাপোড়েন, লেখিকার কাব্যমহিমান্বিত ভাষা এবং শব্দফুল রূপকের রূপকথা।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Jyotsna Ronger Jibon A collection of story and novella”

Your email address will not be published. Required fields are marked *

YOU MAY ALSO LIKE :

Jyotsna Ronger Jibon A collection of story and novella

Original price was: ₹240.00.Current price is: ₹220.00.

NEW PRODUCT