Showing 1–40 of 55 results

















Khuli kitab(খুলি কিতাব)






NOTE BOOK 100 PAGE NS 120 GSM



ভারী বিপদে পড়েছে সুশীল। কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেক্টিভ মি.নিবারণ সোমের কাছে গোয়েন্দাগিরির হাতেখড়ি নিচ্ছে সে। তার ইচ্ছা ভবিষ্যতে গোয়েন্দা হবে। হঠাৎ মামাবাড়ি থেকে এল জরুরি তার। বেশ ক’দিন আগে আলাপ হওয়া এক ভদ্রলোক, সুশীলের মামাবাবুর বন্ধুস্থানীয় ব্যক্তি, মি.গাঙ্গুলি নিজের বাড়িতেই খুন হয়েছেন। মামার ইচ্ছা গোয়েন্দাগিরিতে শিক্ষানবিশ ভাগ্নে সে খুনের তদন্ত করুক। এদিকে গাঙ্গুলিমহাশয় মোটেও সাদাসিধে…

মরণের ডঙ্কা বাজে উপন্যাসের উপজীব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ববর্তী সময়ে চীনের জনগণের ওপর জাপানিদের আক্রমণ। দুই ভারতীয় বেকার তরুণ বিমল ও সুরেশ্বর কর্মসংস্থানের উদ্দেশ্যে সিঙ্গাপুর গিয়ে জাপানি হামলায় আহত চীনের জনগণের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ পায়। জীবনের ঝুঁকি সত্ত্বেও তারা এই সুযোগে সাড়া দেয় মূলত তারুণ্যের চ্যালেঞ্জ গ্রহণের উৎসাহে ও নতুন দেশ ভ্রমণের আগ্রহে। কিন্তু রণক্ষেত্রে গিয়ে…

রাণাঘাটের রেল-বাজারে বেচু চক্কত্তির হিন্দু-হোটেলে মাসিক ৭টাকায় রান্নার কাজ করে পঁয়তাল্লিশ-ছেচল্লিশ বছরের হাজারি ঠাকুর। রান্নার হাত ভালো, তাই মানুষ তার প্রশংসা করে, কিন্তু তার এই প্রশংসা সহ্য করতে পারে না পদ্ম ঝি। যদিও বেচু চক্কোত্তি এই হোটেলের মালিক, কিন্তু পদ্ম ঝিই যেন এই হোটেলের আসল কর্তী। তার উপর কথা বলার সাহস হয় না কারো। সারাদিন…

লেখালেখির চর্চা শুরু স্কুল জীবনেই। প্রথম লেখা ছাপা হয় আসানসোল রামকৃষ্ণ মিশনের স্কুল ম্যাগাজিনে। কলেজের পত্রিকার সম্পাদক ১৯৬৮-৬৯ সালে। চাকরি জীবনের শুরুতেও অনেক লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে গল্প, প্রবন্ধ, কবিতা। লিখেছেন ‘উত্তরবঙ্গ সংবাদ’ পত্রিকায়। টেলিগ্রাফ সানডে ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ইংরেজি ছোট গল্প। কর্মজীবনে দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কলম বন্ধ পড়ে থাকে প্রায় দুই দশক। ২০১৫…

প্রথম বই অনেকটা অপত্যের মতন। গায়ে আতুরের নাভিগন্ধ লেগে থাকে। তাই সে নীলাজ, নিরাবরণ আর আর্তনাদে মুহুর্মুহু। প্রথম প্রকাশের যন্ত্রণার মতন। জ্যোৎস্না রঙের জীবন অনেকটা এরকম একটি বই। এই বইতে রয়েছে একটি উপন্যাস এবং তিনটি গল্প। “জ্যোৎস্না রঙের জীবন” একটি উপন্যাস, একটি ভাঙাচোরা পরিবারের কাহিনি। এখানে নিজের বিষাদের গল্প ঘুমহীন বালিশের ওপর আঙুল বুলিয়ে লেখে…



সরস গল্প নীরস গল্প চরম কর্মব্যস্ততা, পেশাদারিত্ব, সম্পর্কের ভাঙা-গড়া ,জটিলতা এবং চারপাশে গোমড়াথেরিয়ামদের ভীড়ে নির্মল হাস্যরস আজ সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে ৷ কখনো কখনো অন্যর মুখের হাসি দেখার জন্য, নিজের কান্না লুকিয়ে রাখার নামই হয়তো জীবন ৷ সার্কাসের জোকারের কথা মনে হয় , যারা নিজের দুঃখের কথা ভুলে দর্শককে মনোরঞ্জন করাই একমাত্র ব্রত হিসাবে…



হিসাবশাস্ত্রের ছাত্রের হাতে আচমকা উঠে এসেছিল রিভলবার………… মারণাস্ত্রর সাথে ভাল ভাবে পরিচিত হবার আগেই ট্রিগার টিপে দেওয়া সারা… খুন হয়ে যাওয়া নিথর শরীর গুলো পেরিয়ে যাওয়ার সময়েই ‘হিসাব’ বেরিয়ে এসেছিল ‘শাস্ত্র’ ছেড়ে। … পরে লাস্যময়ী সোহা পারকারের খণ্ডিত শরীর চলে যায় হিংস্র ও মাংসাশী কান মাগুরের পেটে। সেখানে রিকি সেইনের সাথে বন্ধুত্ত্বের হিসাব সামনে ছিল।…

ঘেঁটু ফুলের মালা। ভিন্ন ভিন্ন নারী চরিত্র নিয়ে আঁকা হয়েছে ঘেঁটু ফুলের মালা বইটির প্রেক্ষাপট আর সেই নারী চরিত্রগুলির সাথে পরিচয় হতে গেলে আগেই আপনাদের পরিচিত হতে হবে বিপাশা চরিত্রের সাথে যে চরিত্র শুধু আকুল হয়েছে সন্তান কামনায়, মালিনী চরিত্র যে চরিত্র বুকের ভেতর তিল তিল করে গড়ে তোলা দীর্ঘ দিনের প্রতিশোধ স্পৃহা সাকার করেছিল।…

রঙিন কলেজ ড্রপ আউট বাই চয়েস। ইঙ্গিত জাদুকরের পালিতপুত্র। এক সময়ের স্বর্গচ্যুত দুই বালক আলোর পৃথিবীতে ঘুরে বেড়ায়। রঙিন ঘোরে শহরজীবনে ইঙ্গিত গ্রাম থেকে গ্রামে মায়াটানের জীবনে সমুদ্রস্নান করলে চিবুকে লেগে থাকে নোনা স্বপ্ন; পাহাড়ের কিনার ধরে বেঁচে নেয় ভালবাসা বিলিয়ে। দুই কিশোরের মায়াজীবন পাঠকদের নিয়ে যাবে শুদ্ধ কৈশোরে…

কলকাতার চায়না টাউনের হোটেল ব্লু-ভিউ নামেই হোটেল, আসলে অন্দরে অন্য কিছু! সেই হোটেলে লোকচক্ষুর কি চলছে? জে.কে.বি, গোপাল, পুরন্দর, বীরভদ্র! এদের আসল পরিচয়ই বা কি? চিনসুরায় ভিকি নামে এক যুবক খুব নৃশংস ভাবে খুন হয় নিজের বাড়ির সামনে। কে করল খুনটা? আর কেনই বা তাকে খুব হতে হয়? বাড়ি বাড়ি ইন্টারনেট সংযোগ দেওয়া এক সাধারণ…

একটি নিকষ কালো অন্ধকারে জরাজীর্ণ খাদের মধ্যে হাত বাড়িয়ে যদি কিছু প্রশ্ন খুঁজে পান। তাহলে তার উত্তর ঠিক কেমনভাবে খুঁজবেন আপনি? হাতড়ে! নাকি সংশ্লেষণ করে! ধরুন সেই সংশ্লেষণে যদি ধরা দেয় কিছু অতিবাস্তবিয় ক্ষমতা! তাহলে! ধরুন খুঁজে পেলেন একদিন রাতে আপনি যখন ঘুমে আচ্ছন্ন তখন আপনার নিঃশ্বাস কেউ শুষে নিচ্ছে, কিংবা জানতে পারলেন অরণ্যের অভ্যন্তরে…

এই গ্রন্থে রয়েছে দুটি উপন্যাস৷ যে অদৃশ্য গ্রন্থিতে দুটি উপন্যাসই বাঁধা তা হল ‘সম্পর্ক’৷ সম্পর্ক আসলে বহুমাত্রিক, বড় জটিল আবার কখনো বা জলবৎ তরলং ৷ প্রথম উপন্যাসে একটি অঞ্চলও উপন্যাসের চরিত্র হয়ে উঠেছে৷গরাণ মিত্তির লেনের বাসিন্দাদের চাওয়া,পাওয়া , আশা ,হতাশা সবকিছু নিয়েই এ উপন্যাসের ঘটনা আবর্তিত হয়েছে৷ জীবনের জলছবি আবার বিশ্বাস, ভালোবাসা, নির্ভরতার এক আখ্যান…

ডক্টর চন্দ্রের জীবন যেন এক রহস্যময় অভিযানের ধারাবাহিকতা। তিনি কখনো হারিয়ে যান মহাশূণ্যের অন্ধকারে, কখনো বেরিয়ে পড়েন দুর্গম পর্বতগুহার রহস্য উদ্ঘাটনে, আবার কখনো শতাব্দী প্রাচীন সভ্যতার কৃষ্টির খোঁজে নেমে পড়েন। এই বইটিতে ডক্টর চন্দ্রের এ রকমই তিনটি দুঃসাহসিক অভিযানের কাহিনী তুলে ধরা হয়েছে, যেখানে প্রত্যেকটি যাত্রা এক একটি নতুন রহস্যের উদ্ঘাটন ও অনন্য অভিজ্ঞতার সাক্ষী।…

” স্বপ্ন নিকেতন ,” উপন্যাসটি, গোয়ালাদের অশিক্ষিত ছেলের হেতুড়ে ডাক্তার হয়ে ওঠার কাহিনি।,ছোট বেলায় পিলে রোগে ভুগত মধু ,তাই তাকে ডাক্তার বাবুর বৈঠক খানা ঘরে রেখে দিয়ে যায় বাবা মা । সেই ছেলে সুস্থ হয়ে উঠে , ডাক্তার বাবুর ডাক্তারিতে কৌতূহলী হয়। দিনদিন দেখে দেখে আর শুনে শুনে বেশ রোগ নির্ণয় শিখে ফেলে মধু ।…

১৯৪৬ সালের ফেব্রুয়ারি। গ্রামের জনাকয়েক কিশোর সেদিন উত্তর প্রদেশে বায়না স্টেশনের কাছে পতিত জলাজমিতে পোড়া কার্তুজের খোলের সন্ধানে ব্যস্ত। জায়গাটা তৎকালীন ভরতপুর স্টেটের সৈন্যদলের চাঁদমারি অর্থাৎ শুটিং প্রাকটিসের স্থান হবার কারণে এসব পাওয়া যায় কখনো। বেচে দু–চার পয়সা হয়। কিন্তু সেদিন হঠাৎই তারা কাদার তলায় খুঁজে পেল বড় এক তামার কলসি। ঢাকনা সরাতে দু–চার পয়সা…

কল্লোলিনী তিলোত্তমা চিরকাল মানুষের কাছে প্রেমের শহর হিসেবে পরিচিত। শুধু এদেশ নয়, সারা পৃথিবীতেই তার ঐ মোহময়ী, প্রাণোচ্ছল রূপ চর্চার বিষয়। দুনিয়ার অনেক শহরের থেকেই এ শহর অনেক বেশি নিরাপদ। তার সিংহভাগ কৃতিত্ব অবশ্য এ শহরের সদাজাগ্রত পুলিশ বিভাগের। হবে নাই বা কেন! একসময় এই পুলিশ বিভাগকেই স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। কথায় বলে, প্রদীপের তলায় অন্ধকার। বেশ কয়েক দশক আগে, এই পুলিশ বিভাগ আক্রান্ত হয় শহর কলকাতার তলায় লুকোনো এক অন্ধকার দুনিয়ার আক্রমনে। সেই আঘাতে নড়েচড়ে ওঠে সমাজ, সমাজের সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ বিভাগ এবং সমাজের মাথা অর্থাৎ নিতী-নির্ধারকরা। জতুগৃহের ছাই সেই সত্য ঘটনা অবলম্বনে, কল্পনার মোড়কে লেখা এক অনবদ্য আখ্যান। যা থ্রিলার হয়েও নাড়া দেয় সামাজিক জীবনের মৌলিক অনুভূতিগুলোকে।



ইঁট-কাঠ-মহানগরীর বুকে রাজীব আর নন্দিতার খেলাঘর। স্মৃতি ও বিস্মৃতির দোদুল্যমান জগতে দিশাহারা নন্দিতা ঘুরে বেড়ায়। তৃতীয় ব্যক্তি হয়েও কনকের ভাগ্য জুড়ে গেল তাদের সঙ্গে। অজানা ইশারা আর অপার্থিবের ঘটনাপ্রবাহে আবর্তিত আর বিবর্তিত হয় রাজীব, কনক আর নন্দিতা সহ বাকি চরিত্রদের জীবন। নন্দিতা কি সত্যি সিজোফ্রেনিক? মানুষের মনের গোপন খবর সে কী করে বুঝে যায়? সবটুকু…

© EbookList 2023 – Made with ♥ by unibask.com